
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! নড়াইলের কালিয়া উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২১(ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টায় উপজেলায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান হয়।
কালিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) be শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, আই,সি,টি কর্মকর্তা প্রস্ফুট মন্ডল, কালিয়া উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি, মাওলানা মোঃ হাফিজুর রহমান, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেন, পৌর বিএনপি সিনিয়র নেতা মনিরুজ্জান মনা, পৌর জামায়তি ইসলামের আমির মওলানা মোঃ নওসের আলী,কালিয়া আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা দবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন সিকদার, কৃষ্ণ পদ আচার্য, প্রেসক্লাবের সভাপতি শেখ ফসিয়ার রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান , শিক্ষক – শিক্ষার্থী ও সুধীজন ।
আলোচকরা বলেন,১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির আত্ম পরিচয়ের ভিত্তি রচনা করে। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার। তাই ভাষা শহীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা এবং বাংলা ভাষার সর্বত্র সর্বজনীন ব্যাবহারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠান শেষে শিশুদের জন্য চিত্রাংকণ ও রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
২১.০২.২০২৬
০১৭১২৫৫০১৬৭