1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীরে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি: নেতৃত্বে হৃদয়–সৌরভ হামজাকে নিয়ে আশাবাদী কোচ ক্যাবরেরা! ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আট ফাগুনে না অমর একুশে! সাংবাদিকতায় সেরা স্বীকৃতি পেলেন ২৪জন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  ফুলপুরে নবনির্বাচিত এমপি মুফতী মুহাম্মাদ উল্লাহকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা    শ্রদ্ধা, আলোচনা ও সম্মাননায় বীরগঞ্জে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

তিতুমীরে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি: নেতৃত্বে হৃদয়–সৌরভ

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

তিতুমীরে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি: নেতৃত্বে হৃদয়–সৌরভ

 

সরিষাবাড়ী( জামালপুর )প্রতিনিধি: ঢাকা, ২১ ফেব্রুয়ারি: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ-এ জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুজ্জামান হৃদয়কে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সভায় আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আল-আমিন শেখকে সিনিয়র সহ-সভাপতি, সাইফুল ইসলাম খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক, মিনহাজ উদ্দিনকে দপ্তর সম্পাদক, শাওন আহমেদ শ্রাবণকে প্রচার সম্পাদক, এফ এম ফাহিমকে অর্থ সম্পাদক এবং আতিয়া সুলতানাকে ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে।

সাধারণ সম্পাদক সৌরভ খান বলেন, তিতুমীর কলেজে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে সংগঠনটি কাজ করবে। তিনি জানান, শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিত পরামর্শ সেবা, প্রয়োজনীয় তথ্য সহায়তা এবং সমন্বয় কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া সংগঠনের পক্ষ থেকে ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা, গবেষণা মেলা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং আইডিয়া শেয়ারিং সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। উপদেষ্টা পরিষদ ও অ্যালামনাই সদস্যদের সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কলেজে অধ্যয়নরত জামালপুরের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ ও সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট