1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

বুড়িচংয়ে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

বুড়িচংয়ে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

কুমিল্লা প্রতিনিধি:-মনিরুল ইসলাম ,

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল বুড়িচং উপজেলার কোরপাই কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আবুল বাশার সুমন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর ফকিরা গ্রামের সাইদুল হকের ছেলে।

 

র‌্যাব জানায়, অভিযানের সময় আসামীর হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা ও একটি কন্টেইনার ক্যারিয়ার (প্রাইম মুভার) উদ্ধার করা হয়, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

 

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, “গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।”

 

তিনি আরও বলেন, মাদক নামক সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট