1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

বিভ্রান্তিতে না পড়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান-এমপি প্রার্থী আরুণী’র

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বিভ্রান্তিতে না পড়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান-এমপি প্রার্থী আরুণী’র

 

 

সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ১৪০-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি থেকে এমপি প্রার্থী সালিমা তালুকদার আরুণী।

শনিবার (২৫ অক্টোবর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল বাজার ব্রিজমোড়, রায়দের পাড়া খালেকের মোড় ও পোগলদিঘা ইউনিয়নের মাধুর মোড়ে পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় নির্বাচন বানচাল করতে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত। এসব বিভ্রান্তিতে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আমাদের মাঝে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা নয় একতা ও সহযোগিতার মাধ্যমেই বিজয় সম্ভব।”

আরুণী আরও বলেন, “বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। খণ্ড খণ্ড নয়, টুকরো টুকরো নয়, সারা দেশই বিএনপির ছাদের নিচে ঐক্যবদ্ধ। এই ঐক্যের শক্তিতেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং দেশ গঠনের কাজে সবাইকে অংশ নিতে হবে। এ ছাড়াও দলীয় মনোনয়ন পেলে পিতার অসম্পুর্ন কাজ সমাপ্ত করন সহ উপজেলাকে সন্ত্রাস ও চাদাঁবাজ এবং মাদক মুক্ত সমাজ গঠনে জনসাধারনের নিরাপদ জীবন যাপনের সহায়ক হিসেবে কাজ করতে চান তিনি।

এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে হাজার হাজার সর্মথক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতিকের ভোট প্রার্থনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর সহধর্মিণী ও উপজেলা বিএনপি সদস্য মাহমুদা সালাম, উপজেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট এ.এম.বি রেজা ভানু, এডভোকেট আব্দুল বারী, সদস্য আজিজুল কবীর তালুকদার হুমায়ূন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা সুজাউল্লাহ, আওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ভিপি শহিদুল্লাহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাতীয়তাবাদী সরিষাবাড়ী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল হক তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্য পরিষদের সাবেক সভাপতি ইমরুল ইবনে বিন রেজা, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। এ সময় প্রধান অতিথীকে ফুলেল শুভেচ্ছা জানান ধানের শীষ প্রেমী সর্মথক ও নেতা-কর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তি ও উন্নয়নের রূপরেখা। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট