1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থী শামীম তালুকদার ছাড়া অন্য কাউকে দিলে মানা হবে না— ফয়জুল কবীর তালুকদার শাহীন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থী শামীম তালুকদার ছাড়া অন্য কাউকে দিলে মানা হবে না— ফয়জুল কবীর তালুকদার শাহীন

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন বলেছেন, “ধানের শীষের প্রার্থী হবেন শামীম তালুকদার—অন্য কাউকে দিলে আমরা মানবো না।”

 

তিনি আরও বলেন, “সরিষাবাড়ীতে কেউ অশান্তি সৃষ্টি করতে আসবেন না, ১০ মিনিটও টিকতে পারবেন না। আমাদের প্রার্থী শামীম তালুকদার ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে তা কোনোভাবেই গ্রহণ করবো না। প্রয়োজনে হরতাল-অবরোধের মাধ্যমে এলাকা অচল করে দেব।”

 

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশটি জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের সমর্থনে দলীয় কার্যালয় থেকে মিছিলসহকারে বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা লিটনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট