1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন”

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

“ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন”

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহতের নাম আজহারুল ইসলাম চুন্নু (৩০)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকালে নগরীর ধোপাখলা এলাকার নেক্সাস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সকালে নগরীর শম্ভূগঞ্জ রেলস্টেশন এলাকায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই সুমন চুন্নুর মাথায় কাঠের পিঁড়ি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চুন্নুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

 

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদুল হাসান খালিদ বলেন, “ঘটনার পরপরই পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। মৃত্যুর খবর পেয়ে পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”

 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, “জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই সুমন ও তার স্ত্রী মিলে চুন্নুকে পিঁড়ি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং বৃহস্পতিবার তার মৃত্যু হয়। অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।”

 

ওসি আরও জানান, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট