1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

তেঁতুলিয়ায় সীমান্তে শিশুসহ আটক ৬ জনকে পরিবারের হস্তান্তর করলো বিএসএফ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

তেঁতুলিয়ায় সীমান্তে শিশুসহ আটক ৬ জনকে পরিবারের হস্তান্তর করলো বিএসএফ

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশুসহ ছয় জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। সন্ধ্যার পর আটকদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

 

যাদের হস্তান্তর করা হয়েছে তারা হলেন- সঞ্জয় কুমার রায় (৩৪), বিসায়া রাণী (৩০), ব্রিতি রাণী (১৮), নবদিপ চন্দ্র বর্মন (২২), তাতময় রায় (৩) ও বর্ণা রাণী (৯)। তারা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় বিজিবি।

 

বিজিবি সূত্র জানায়, তেঁতুলিয়ার শুকানি বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের ৪৬ মদনবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। বৃহস্পতিবার সকালে ছয় বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের বিষয়টি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নে জানায় বিএসএফ। এরপর আটকদের পরিচয় যাচাই করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেয় বিজিবি।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট