1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতিকের ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতিকের ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত

 

 

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি : তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এ প্রতিপাদ্য কে সামনে রেখে আওনা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার আওনা ইউনিয়নের জন্নাথগঞ্জ ঘাট বাজার এলাকায় জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর ৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য পদে প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম এর পক্ষ থেকে এ লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়েছে।

এক পথ সভায় আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরুজ মিয়া সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, আওনা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন যুব দলের সাধারন সম্পাদক আব্দুল খালেক তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগ, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ। পথ সভাটি পরিচালনা করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুল খালেক।

এতে অনান্যদের মধ্যে আওনা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন,যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম হাই, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম আজাদ,ইলিয়াস, রাজ্জাক, আওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শিপন মিয়া, সাধারন সম্পাদক আনিছুর রহমান লিমন,আওনা ইউনিয়ন যুবদলের যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট