1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহকে আধুনিক স্মার্ট নগরী গড়ে তোলার লক্ষ্য—উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আন্তঃবিভাগীয় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহকে আধুনিক স্মার্ট নগরী গড়ে তোলার লক্ষ্য—উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আন্তঃবিভাগীয় সভা

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সিটি ও বিভাগ পর্যায়ের উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে এক আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।

 

প্রধান অতিথি এম এ আকমল হোসেন আজাদ বলেন, “জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিটি বিভাগ ও শহরকে একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানের আওতায় আনা জরুরি। ময়মনসিংহ একটি সম্ভাবনাময় শহর। শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে এখানকার সুযোগ অপরিসীম। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে দেশের অন্যতম আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তর করা সম্ভব।”

 

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, “মাস্টার প্ল্যান প্রণয়ন শুধু একটি নকশা নয়, এটি আমাদের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। জনজীবনের মান উন্নয়ন, যানবাহন ও ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য নিষ্পত্তি এবং পরিবেশ সংরক্ষণে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।”তিনি আশা প্রকাশ করেন, মাস্টার প্ল্যানটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ হবে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য একটি নগরী—যা দেশের অন্যান্য বিভাগের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

 

সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, শিক্ষা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট