1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

গফরগাঁও থেকে পুলিশের পরিচয়ে মুঠোফোনে সাংবাদিককে প্রাণ নাশের হুমকির অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

গফরগাঁও থেকে পুলিশের পরিচয়ে মুঠোফোনে সাংবাদিককে প্রাণ নাশের হুমকির অভিযোগ

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

পুলিশ পরিচয়ে কিশোরগঞ্জের সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ বুধবার ২২ অক্টোবর দুপুরে
কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ও-ই সাংবাদিক।
এর আগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী সাংবাদিককে মোবাইল ফোনে প্রান- নাশের হুমকি দেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক খায়রুল ইসলাম মাসিক -কালের নতুন সংবাদ এর সম্পাদক ও দৈনিক নওরোজ এ-র কিশোরগঞ্জ প্রতিনিধি।
অন্যদিকে অভিযুক্ত জুয়েল ওরফে রুবেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। হুমকি দেয়ার সময় তিনি নিজেকে পুলিশ বলে দাবি করেন।
অভিযোগ সুএে জানাযায়, গত ২৭ আগষ্ট নিকলী থানার পুলিশ কনষ্টেবল বিল্লালের বিরুদ্ধ একাধিকবার ধর্ষনের অভিযোগ এনে কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুনী। এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য অভিযুক্ত বিল্লালের বক্তব্য নেয়ায় ক্ষিপ্ত হয়ে বিল্লালের জুয়েল ওরফে রুবেল পুলিশ পরিচয় দিয়ে মুঠোফোনে প্রাণ- নাশের হুমকিসহ বিভিন্ন থানায় মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করবে।

এদিকে গত সোমবার (২০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-১, কিশোরগঞ্জ আদালতে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং-১৫৯/২০২৫। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক জুডিশিয়াল তদন্ত দেন বলে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এড. সফিউজ্জামান সফি।
কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি জানতে হুমকি দাতাকে ফোন করলে নাম না বলে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তুলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট