1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি,

ময়মনসিংহ জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ১৯ অক্টোবর রবিবার এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম সভায় সভাপতিত্ব করেন।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, ময়মনসিংহে অবৈধ ও লাইসেন্স বিহীন হাসপাতাল/ডায়গনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা চলমান রয়েছে। এছাড়াও তদন্তের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন,হাসপাতালে ডাক্তার উপস্থিতি নিশ্চিতকরণসহ ওষুধ বিতরণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার কার্যক্রম যথারীতি চলমান রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, ময়মনসিংহ-ফুলপুর-শেরপুর রোডে দুর্ঘটনা প্রবণ স্থান চিহ্নিত করে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এছাড়াও বালিপাড়ার রাস্তার স্পিডব্রেকার ও ভালুকা-ত্রিশাল সীমানায় একটি ইউটার্ন স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ফুলপুর সিংহেশ্বরী চাঁনপুরে রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা জানান,মডেল মসজিদ সমূহের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ প্রদান করা হয়েছে। এছাড়াও হস্তান্তরকৃত মডেল মসজিদসমূহের ত্রুটি বিচ্যুতি দ্রুত সংস্কার/মেরামত করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবং করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে বলেন, জেলার উন্নয়নে আমাদের সকলের সমন্বিতভাবে কাজ করা ছাড়া কোন বিকল্প নেই। তাই আমাদের যার যার নিজস্ব অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে। জনগণের দৌড়গোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট আরও কর্মকর্তাদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন,সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট