1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মজা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ করতো বলরাম দাস! অবশেষে গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মজা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ করতো বলরাম দাস! অবশেষে গ্রেপ্তার

 

 

মোঃসুলতান মাহমুদ,গাজীপুরপ্রতিনিধি।

মা-বাবার কর্মস্থলে থাকার সুযোগে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে শিশুকে ধর্ষণ করতো বলরাম দাস নামের এক প্রতিবেশী। কিছুদিন পর শিশুটির শারীরিক পরিবর্তন ও পেটের পীড়ন দৃশ্য মান দেখে সন্দেহ হয় তাঁর মা-বাবার। কৌশলে বিষয়টি নিশ্চিত জানতে পেরে থানায় অভিযোগ দিলে বলরাম দাসকে গ্রেপ্তার করে পুলিশ। অমানুষিক এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামে।

 

রোববার (১৯ অক্টোবর) বিকেলের দিকে গ্রেপ্তার বলরাম দাসকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।

 

গ্রেপ্তার বলরাম দাস (৫০) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের মৃত অর্জুণ সরকারের ছেলে।

 

ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় এক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার পিতা স্থানীয় বাজারে সেলুন দোকান পরিচালনা করেন এবং মা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন।

 

থানায় মামলা ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়,’ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা কাজ থেকে ফিরে দেখেন তার কন্যা পেটের ব্যথায় কষ্টভোগ করছে। প্রাথমিক চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছিল না। এছাড়াও তার শারীরিক অস্বাভাবিক পরিবর্তন হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে ভয়ে না জানালেও পরে তার কাছ থেকে ধর্ষণের নির্মমতা প্রকাশ পায়। পরে ঘটনার শিকার শিশুটির পিতা উজ্জল দাসের দায়ের করা অভিযোগটি থানায় দিলে সেটি মামলা আকারে রজু হয়। একই রাতে বলরাম দাসকে গ্রেপ্তার করা হয়।

 

মামলায় উল্লেখ করা হয়, মা-বাবা কর্মস্থলে থাকায় এই সুযোগ কাজে লাগিয়েছে অভিযুক্ত বলরাম দাস। সে শিশুটিকে চা ও বিস্কুটের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত বলরামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক আকাশ বাংলা নিউজ

কে বলেন,’ শিশুটির বাবার লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। একইদিন মামলা রুজুর পর অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী বলরাম দাসকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় আসামীকে আদলতে পাঠানো হয়েছে। ভিক্টিমকে পরীক্ষার জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট