1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ফুলপুরে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ফুলপুরে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ছুরিকাঘাতে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে ইকবালের পরিবারের সঙ্গে প্রতিবেশী সাদ্দাম হোসেনের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, “দুই পরিবারের ঝগড়ার জেরে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের বুকে একটি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”

 

চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট