1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মানুষ ভজলে সোনার মানুষ হবি—লালনের গানে মুখর ময়মনসিংহ

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি—লালনের গানে মুখর ময়মনসিংহ

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সারা দেশের ন্যায় ময়মনসিংহেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম জাতীয় তিরোধান দিবস। নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি এলাকায় ময়মনসিংহ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ বাউল গানের আসর।

অনুষ্ঠানে ময়মনসিংহ ও আশপাশের অঞ্চলের খ্যাতনামা বাউল শিল্পীরা একে একে পরিবেশন করেন লালন সাঁইয়ের দার্শনিক ভাবনা ও মানবতাবাদে ভরপুর জনপ্রিয় গান। বাউল সংগীতের ছন্দে ও দর্শনের আলোয় ভরপুর এ আসরে উপস্থিত দর্শক-শ্রোতারা বিমুগ্ধ হয়ে উপভোগ করেন লোকজ গানের সুর ও বাণী।

শিল্পীরা জানান, বাউল গান শুধু কুষ্টিয়া বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আজ বিশ্বজুড়ে সমাদৃত একটি সংগীতধারা। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এই ঐতিহ্যবাহী গানের ধারা মানবতার বার্তা বহন করে। তারা বলেন, “আমরা চাই লালনের দর্শন ও গান নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ুক। এই আয়োজন তারই অংশ।”

উল্লেখ্য, বাউল সম্রাট ফকির লালন সাঁই ১৮৯০ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয় লালন তিরোধান দিবস। ২০২৫ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে, যা ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে স্বীকৃত। এর আগে দিবসটি আঞ্চলিকভাবে কুষ্টিয়াতে পালন করা হতো। সর্বশেষ ২০২৪ সালে পালিত হয়েছিল ১৩৪তম লালন তিরোধান দিবস।

দিবসটি উপলক্ষে আয়োজিত এ গানের আসরে উপস্থিত ছিলেন সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, স্থানীয় বিশিষ্টজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাউল গানের সুরে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল, আর লালনের মানবতাবাদী দর্শনে ভরে ওঠে সন্ধ্যার পরিমণ্ডল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট