1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

অপূর্ব পালের কুরআন অবমাননায় উত্তাল ভালুকা, বিক্ষোভে হাজারো মানুষ”

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

“অপূর্ব পালের কুরআন অবমাননায় উত্তাল ভালুকা, বিক্ষোভে হাজারো মানুষ”

 

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ময়মনসিংহের ভালুকাবাসী। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিকেলে ভালুকা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন অবমাননার মতো জঘন্য কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা সতর্ক করে বলেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কেউ এমন ন্যক্কারজনক সাহস পেতে পারে। বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিকে অবমাননা বা উপহাস করা কোনোভাবেই সহ্য করা হবে না।

 

বিক্ষোভে ভালুকা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

উল্লেখ্য, গত শনিবার (৪ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগ ওঠে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

 

ঘটনার পর রাতেই রাজধানীর ভাটারা এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ইতোমধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপূর্ব পাল কুরআন অবমাননার বিষয়ে আংশিক স্বীকারোক্তি দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট