1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

মেহেরপুর পৌর ৬ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জাহাঙ্গীর বিশ্বাসের গণসংযোগ অনুষ্ঠিত   

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মেহেরপুর পৌর ৬ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জাহাঙ্গীর বিশ্বাসের গণসংযোগ অনুষ্ঠিত

 

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

ধানের শীষের সমর্থনে মেহেরপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

মঙ্গলবার ৭ অক্টোবর-২০২৫ বিকেলে শহরের এশিয়া নেট এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন, পরে পৌর ৬ নং ওয়ার্ডের স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আমরা একটি বৈষম্যহীন ও ন্যায়বিচার ভিত্তিক সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, জাতীয় নির্বাচন সন্নিকটে, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সম্ভাবনা রয়েছে,আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, গত ১৬ বছর যারা রাজপথে ছিলেন, পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, পালিয়ে থেকেও আন্দোলন চালিয়ে গেছেন আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক তাঁদেরই দেওয়া হবে।

আরও বলেন, মেহেরপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে আমরা ১৬ বছর শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে রাজপথে ছিলাম,আজ কিছু লোক ধানের শীষের কান্ডারী সাজছে আমরা তাদের চিনি, তাদের আমলনামা আমাদের জানা।

গণসংযোগ কর্মসূচিতে পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট