1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) দুপুরে ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানার বলাশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

র‌্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসসি দলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বলাশপুর রেলক্রসিংয়ের পশ্চিম পাশে হাজী মার্কেটের বিপরীতে হালুয়াঘাট-ময়মনসিংহ পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। পরে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ‘মুন্নি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বাসের মালামাল রাখার বক্স থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাইসুল মিয়া (২৩), জেলা ময়মনসিংহ বলে জানা যায়। সে স্বীকার করে যে, বস্তাটি তারই। পরবর্তীতে বস্তার ভেতরে চাল ও চালের গুড়ার মিশ্রণের মধ্যে লুকানো অবস্থায় ২৩ বোতল বিদেশী মদ এবং ২৯ কেজি চালের গুড়ার মিশ্রণ উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

র‌্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা।

 

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট