1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ভোলাহাটে ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস’২৫ পালিত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ভোলাহাটে ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস’২৫ পালিত!

 

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বে-সরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন কর্মসূচির আওতায় “স্থানীয় বৈশ্বিক পদক্ষেপে বয়স্ক ব্যক্তিবর্গ; আমাদের আকাঙ্খা আমাদের মঙ্গল এবং আমাদের অধিকার” প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা (৭ অক্টোবর ২০২৫) মঙ্গলবার ভার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের নেতৃত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভার্কের ঋণ কর্মসূচীর সহকারী পরিচালক মোঃ আরিফুজ্জামান, প্রবীণ ব্যক্তিত্ব মোঃ তোফোজ্জল হোসেন।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম  ও মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, মোঃ হায়দার আলী রুমানসহ অন্যান্য সুধীজনেরা।

 

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুন। তিনি ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর মাধ্যমে প্রবীণ ও জনমানুষের চিকিৎসা, জনস্বাস্থ্য, বৃক্ষরোপণ, খেলাধূলা ও ঋণ সহায়তাসহ বিভিন্ন সেবাধর্মী প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন।

 

অন্য বক্তাগণ, পরিবার-সমাজ ও জাতীয়ভাবে প্রবীণ ব্যক্তিদের গুরুত্ব, প্রভাব, জ্ঞান ও নির্দেশনার ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট