1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ভালুকায় ওরিয়ন নিট টেক্সটাইলের উৎপাদন বন্ধ, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ভালুকায় ওরিয়ন নিট টেক্সটাইলের উৎপাদন বন্ধ, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন পরিশোধ ও উৎপাদন পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জামিরদিয়া আইডিয়াল মোড়ে তারা এ বিক্ষোভ করেন।

 

খবর পেয়ে ভালুকা সেনাবাহিনীর ক্যাম্পের টহল টিম, শিল্প পুলিশ-৫ ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে সড়ক ত্যাগ করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অর্ডার সংকটের কারণে গত ৮ সেপ্টেম্বর থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় এক মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, ফলে শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ।

 

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। এতে বাসাভাড়া, সন্তানের পড়াশোনা ও সংসার খরচ চালাতে তারা চরম বিপাকে পড়েছেন।

 

শ্রমিকনেতা তোতা মিয়া বলেন, “ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো তা পরিশোধ হয়নি। এছাড়া যারা চাকরি ছেড়ে গেছেন, তাদের মধ্যে ৫৩ জন শ্রমিকের বেনিফিট ও সার্ভিস চার্জও বকেয়া।”

 

তিনি আরও জানান, “৮ অক্টোবরের মধ্যে দাবিগুলো পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক বলেন, “গত মাসের বেতন না পাওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। বাড়িভাড়া ও সন্তানের পড়ার খরচ দিতে পারছি না।”

 

ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কারখানাটিতে মালিকানা দ্বন্দ্ব রয়েছে। এ কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনায় বসব, যাতে দ্রুত বেতন পরিশোধ ও উৎপাদন পুনরায় চালুর ব্যবস্থা করা যায়।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট