1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ছকাপন বাজারে গণসংযোগ ও ৩১ দফা প্রচারনা জনগণের ঐক্যেই পরিবর্তনের পথ: প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ছকাপন বাজারে গণসংযোগ ও ৩১ দফা প্রচারনা জনগণের ঐক্যেই পরিবর্তনের পথ: প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী

 

 

মোঃ শামীম শাহরিয়ার।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী, বিএনপির তৃণমূলের আস্থাভাজন নেতা প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে ছকাপন বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাবনার প্রচারনা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা স্থানীয় দোকানপাট ও পথচারীদের হাতে ৩১ দফা সংস্কার প্রস্তাবনার লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

 

গণসংযোগ কর্মসূচিতে ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনীর আজীজ, ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাহেদ মেম্বার, আলহাজ্জ মো: রুহুল আমীন, খয়ের আহমেদ, জাহিদুল ইসলাম আরিফসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ দুদু মিয়া, সাধারণ সম্পাদক ছনর মিয়া, স্বপন, মোমিন আলী প্রমুখ সক্রিয় ভূমিকা রাখেন।

 

গণসংযোগকালে প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী বলেন,

“দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবনার মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হবে।”

 

তিনি আরও বলেন, “আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে কুলাউড়াকে একটি আধুনিক, শিক্ষা-সমৃদ্ধ, স্বাস্থ্যসেবায় অগ্রগামী ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তর করব। কৃষি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের উন্নয়নে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হবে।”

 

এসময় স্থানীয় জনগণ বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট