1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মহাসপ্তমীর পূজা  

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মহাসপ্তমীর পূজা

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:  সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী পূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

এসময় ঢাক-ঢোল, কাঁসর, ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও চণ্ডিপাঠের মাধ্যমে পূজার আয়োজন সম্পন্ন করেন পুরোহিতরা। ভক্ত-অনুরাগীরা দেবী দুর্গার আরাধনা, অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণে ব্যস্ত সময় কাটান।

 

ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় মোট ৭৮১টি পূজামণ্ডপে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের প্রতিটি পূজামণ্ডপ ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে ব্যাপক আলোকসজ্জা ও তোরণ নির্মাণ।

 

পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে আগমন করেছেন, যা শস্যপূর্ণার প্রতীক। তবে বিদায়ের সময় দেবী দোলায় (পালকি) গমন করবেন, যা মড়ক ও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তরা দেবীর কাছে ব্যক্তিগত ও সার্বিক কল্যাণ, সুখ-শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট