1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতির বাবার ইন্তেকাল: জানাযা আজ বাদ যুহর

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতির বাবার ইন্তেকাল: জানাযা আজ বাদ যুহর

 

 

আখলাক হুসাইন: সিলেট জেলা প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরীর বাবা জনাব নূরুর রহমান গতকাল রবিবার (২৮সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় সপ্তাহখানেক হাসপাতালে চিকিৎসারত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৭ মেয়ে সহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আজ (২৯সেপ্টেম্বর) সোমবার বাদ জোহর সিলেট গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর নায়াগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

জনাব নূরুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো: রায়হান আলী ও সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফেরদৌস রুম্মান, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদসহ জাতীয় ও স্থানীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবাণীতে নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট