1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

সরিষাবাড়ীতে শত্রুতার জেরে কৃষকের দুই বিঘা ধান বিনষ্ট

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে শত্রুতার জেরে কৃষকের দুই বিঘা ধান বিনষ্ট

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ভূমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের দুই বিঘা জমির ধানক্ষেতে বিষাক্ত কারেন্ট বিষ নামে প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় আট জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন—ভবানীপুর গ্রামের আল আমিন (২৫), নাছিম (২২), শওকত আলী (৫০), নাজমুল (২৫), হুমায়ুন (৩০), নুর ইসলাম (৫৫), আব্দুস সাত্তার (৫৫) ও আব্দুল জলিল (৬০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভবানীপুর মৌজার জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৪ (সেপ্টেম্বর ) ভোরে আল আমিন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে রোপা আমন ধানে ক্ষতিকর বিষ ছিটিয়ে দেয়। ফলে ২ বিঘা জমিতে লাগানো ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, “কষ্টের ঘাম ঝরানো ফসল শত্রুতার কারণে শেষ হয়ে গেল। এখন পথে বসতে হবে। আমি এর বিচার চাই।”

স্থানীয়রা এ ঘটনাকে ‘অমানবিক’ উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান রাশেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকের ঘামঝরা পরিশ্রমে ফলানো ফসল ধ্বংসের এ ঘটনা এলাকায় ক্ষোভের ঝড় তুলেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট