1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ওসমানীনগরের বুরুঙ্গা বাজারে বিএনপির লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ওসমানীনগরের বুরুঙ্গা বাজারে বিএনপির লিফলেট বিতরণ

 

 

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা বাজার ও ৬নং ওয়ার্ডের খয়েরপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট-২ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী নিখোঁজ এমপি এম. ইলিয়াস আলীর সহধর্মিণী ও খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার সালামও পৌঁছে দেওয়া হয়।

বাজারের ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণকালে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও টিম লিডার হুমায়ুন রশীদ চৌধুরী সফি, বদরুলক ইসলাম, আব্দুল গফুর, জাহেদ চৌধুরী, ফয়জুল হক, সুজন মিয়া, দিলাল মিয়া, ইউনুস আলী, রজব আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট