1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

সরিষাবাড়ীতে এমপি পদপ্রার্থী আরুনীর সাফল্য কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে এমপি পদপ্রার্থী আরুনীর সাফল্য কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সাবেক বিএনপি মহাসচিব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর একমাত্র কন্যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী সালিমা তালুকদার আরুনীর সাফল্য কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু’র বাড়িতে ফাল্গুনী আক্তারের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ মো. হবিবর রহমান এবং পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম (ফরিদ) ‌।

এ সময় স্থানীয়, আমিনুল ইসলাম, জাকেরা বেগম ফেরদৌস আলী, স্বপন মিয়া প্রমুখ সহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

 

সভায় ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন সালিমা তালুকদার আরুনী। তিনি এলাকার জনগণের খোঁজখবর নেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনে জনগণ কে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে আরুনীর সফল নেতৃত্ব ও দীর্ঘায়ু কামনা করে এবং প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট