1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ভেড়ামারায় ডিসির সাথে মতবিনিময় সভা, বাদ দিলেন মূলধারার সাংবাদিকদের।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

ভেড়ামারায় ডিসির সাথে মতবিনিময় সভা, বাদ দিলেন মূলধারার সাংবাদিকদের।

 

 

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।

কুষ্টিয়ার ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই নবাগত ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফীনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রণ জানানো হয়নি ইত্তেফাক, কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ,জনবাণী, সমকাল,আমার দেশ, দৈনিক বাংলা, আজকের গোয়েন্দা সংবাদ জাতীয় পত্রিকার প্রতিনিধিদের।

 

আজ ২৫শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি অডিটোরিয়ামে বেলা ১২ টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

 

জানা গেছে, উপজেলা প্রশাসন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সাথে ভেড়ামারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষকবৃন্দ,সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা আয়োজন করে। উক্ত মতবিনিময় সভায় বরাবরের মতো মূল ধরার সংবাদপত্র ইত্তেফাক,কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ,প্রতিদিনের বাংলাদেশ, সমকাল,জনবাণী, আমার দেশ,যায়যায়দিন, দৈনিক বাংলার স্থানীয় প্রতিনিধিদের বাদ রাখে। যা স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে হতাশা আর ক্ষোভের সৃষ্টি করে।

 

ভেড়ামারায় যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম বলেন, ৫০ বছর ধরে সাংবাদিকতা করে আসছি। বিগত এক বছরে উপজেলা প্রশাসনের একটাও আমন্ত্রণ পায় নাই। ডিসির সাথে মতবিনিময় সভাতেও আমাদের ডাকা হয় নাই। এটা সাংবাদিক সমাজের লজ্জা।

 

ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি সব সাংবাদিককে দাওয়াত দিতে বলেছি। বিষয়টি আমি দেখছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট