1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

১২ তম বর্ষে- প্রতিমার শুভ উদ্বোধন ও বস্ত্র বিতরণ করলেন- বিধায়িকা সুপ্তি পান্ডে ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

১২ তম বর্ষে- প্রতিমার শুভ উদ্বোধন ও বস্ত্র বিতরণ করলেন- বিধায়িকা সুপ্তি পান্ডে ।

 

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,

আজ ২৫ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, আজ মহা চতুর্থী, ফুলবাগান সিআইটি স্কীমের অন্তর্গত, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির শুভ তৃতীয়ায়, ১২ তম বর্ষের প্রতিমার উদঘাটন ও বস্ত্র বিতরণ করলেন এলাকার বিধায়কা সুপ্তি পান্ডে , উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী ও সমাজসেবী শ্রেয়া পান্ডে।

 

ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিমার শুভ সূচনা হয়, এরপর অতিথীদের একে একে উত্তরীয় পড়িয়ে ও হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।

 

১২ তম বর্ষে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির মঞ্চে উপস্থিত ছিলেন, বিধায়িকা সুপ্তি পান্ডে, তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী ও সমাজসেবী শ্রেয়া পান্ডে, প্রখ্যাত চিত্রশিল্পী মলয় দাস, বিশিষ্ট শিক্ষাবিদ ডা: শ্রীকুমার মিশ্র, প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, পৌর প্রতিনিধি এমআইসি জীবন সাহা, প্রাক্তন পৌর প্রতিনিধি পবিত্র বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী কল্যাণ শুক্লা, বিশিষ্ট সমাজসেবী অপু মুখার্জি,

এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা অমল হাজরা, সহযোগী ও চিত্র শিল্পী অতনু হাজরা, রতন সাহা , অলোক গুপ্তা, সুবীর বিশ্বাস, গৌর ঘোষ, তনুশ্রী হাজরা, পরিকল্পনায় সংবর্ত জানা সহ অন্যান্যরা।

 

এই শুভ সূচনায় স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, একটি সুন্দর কর্মকান্ডের মেতে উঠলেন, এবং বিধায়িকা সুপ্তি পান্ডে ও শ্রেয়া পাণ্ডের হাত দিয়ে প্রায় দেড়শো র মতো বস্ত্র অসহায় মানুষের হাতে তুলে দিলেন, তারা জানালেন আমাদের যেটুকু সামর্থ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি, আগামী দিনে আশা করছি আরও কিছুকে আমরা এই বস্ত্র তুলে দেবো।

 

১২ তম বছরের এবারের ভাবনা- “পাঁজর”- এই ভাবনার মধ্য দিয়ে তারা পরিযায়ী শ্রমিকদের এবং ঘরামী মিস্ত্রি ও শিল্পীদের কথা তুলে ধরেছেন, যাদের মধ্যে কোন আনন্দ থাকে না, সারা বছর রোদে ঘামে ঝড়-বৃষ্টিতে পেটের জ্বালায় কাজ করে বেড়ায়, পেটের জ্বালায় ভিন দেশে পাড়ি দেয়, যাদের কথা কেউ মনে রাখে না, যাদেরকে প্রতি মুহূর্তে আমাদের কাজে লাগে, যাহারা আমাদের ঘর বাড়ী, আসবাবপত্র তৈরি করে সৌন্দর্য বাড়িয়ে তোলে, এবং যে সকল যন্ত্র গুলি তাদের কাজ করতে লাগে, যারা হাড়ভাঙ্গা খাটুনি খেটে পরিবারের মুখে অন্ন তুলে দেয়, আমরা তাদের সেই ভাবনাকে চিত্রের মধ্য দিয়ে তুলে ধরেছি, এবং জনগণকে বার্তা দিতে চলেছি , সবাই যদি একি ভাবে এদের কথা ভাবতো, তাহলে হয়তো আরো উৎসাহ পেতো,

 

আজ স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, প্রতিমার শুভ সূচনা করেই চুপ থাকেন নি, তাহারা মঞ্চে দাঁড়িয়ে সেই সকল মানুষদের সম্মানিত করেছেন। তাহাদেরকে উৎসাহ যুগিয়েছেন ,

 

এইভাবে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি , প্রতিবছর একটি করে নতুন ভাবনা নিয়ে এসে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, এ ছাড়াও তারা সারা বছর রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মযজ্ঞে মেতে থাকেন, আজকের অনুষ্ঠানে সভার উপস্থিতিতে, চতুর্দিক আলোকিত হয়ে উঠেছিল, এবারও তারা আশা করেন বড় বড় পূজো মণ্ডপ কে টেক্কা দিয়ে এবারও বেশ কিছু সম্মান ছিনিয়ে নেবেন, সর্বশেষে সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানালেন। অমল হায়দার একটি কথাই বলেন, আয় সবাই পাশে উৎসাহ দেয় বলেই এই ধরনের অনুষ্ঠান করতে পারি। এবং পুজোকে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যেতে পারি।,তাই সকলের সহযোগীতা একান্ত কাম্য। দর্শকদের উদ্দেশ্যে জানান, সবাই আসুন আনন্দ উপভোগ করুন, ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট