1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল!

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভায় তৃতীয় স্থান অর্জনকারী বাহিরচর ইউনিয়ন পরিষদ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভায় তৃতীয় স্থান অর্জনকারী বাহিরচর ইউনিয়ন পরিষদ।

 

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।

‎কুষ্টিয়ায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় তৃতীয় স্থান অর্জনকারী ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদ।

 

গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন কুষ্টিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

 

উক্ত ‎সভায় জানানো হয়, চলতি বছরে জেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে। এতে সাধারণ মানুষ অল্প সময়ে, অল্প খরচে স্থানীয়ভাবে ন্যায়বিচার পাচ্ছেন। এ উদ্যোগ গ্রামীণ জনগণের ভোগান্তি কমিয়ে তাদের আইনের প্রতি আস্থা বৃদ্ধি করছে।

 

‎জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তার বক্তব্যে বলেন। গ্রাম আদালত হচ্ছে তৃণমূলের মানুষের ন্যায়বিচারের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এখানে দ্রুত সময়ের মধ্যে ছোটখাটো বিরোধ মীমাংসা করা সম্ভব হচ্ছে। আমাদের লক্ষ্য হবে এ কার্যক্রমকে আরও গতিশীল করা।

 

‎তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এ বিষয়ে আরও প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে, যাতে জনগণ সঠিকভাবে সেবা পেতে পারেন।

 

‎সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম আদালতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

সভায় তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে জেলা প্রশাসকের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করলেন ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে বাহিরচর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, সোহেল রানা (ভূঁইবাবু)।

 

পরবর্তীতে বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ রওশনআরা বেগমের হাতে তৃতীয় স্থান অর্জনকারী ক্রেস্ট তুলে দেন, বাহিরচর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, সোহেল রানা (ভূঁইবাবু) অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম’সহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

 

উক্ত সভায় ‎অংশগ্রহণকারীরা সকলে আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রম জেলা পর্যায়ে একটি সফল মডেল হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট