1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে জমি দখল ব্যর্থ হয়ে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার! আদালতে মামলা, নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিচালনায় মানতে হবে যেসব নির্দেশনা। ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে  প্রস্তুতিমুলক সভা  নিউজিল্যান্ড সিরিজে সময়সূচি পরিবর্তন! চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার “ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারী ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে  প্রস্তুতিমুলক সভা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে  প্রস্তুতিমুলক সভা

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!  ৮ এপ্রিল  বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, এসো হে বৈশাখ এসো হে” শুভ বাংলা নববর্ষ – ১৪৩৩ উদযাপন উপলক্ষে নড়াইলের কালিয়াতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলা নববর্ষ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় , জাতীয় সংগীতের মাধ্যমে দিবস টির শুভসূচনায় ১ লা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,  গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ মেলা আয়োজন করা হবে। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর ও গুরুত্বারোপ করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন শিশু ও মহিলা অধিদপ্তর কালিয়া উপজেলা কর্মকর্তা কেয়া দাস যুব উন্নয়ন অফিসার ফয়জুল ইসলাম, আইসিটি অফিসার পোস্ট ফটো মণ্ডল একাডেমিক সুপারভাইজার সারাফাত হোসেন,কালিয়া বাজার বনিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ,  সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেসক্লাব কালিয়া সভাপতি, শেখ ফসিয়ার রহমান, স্বাধীন প্রেসক্লাব কালিয়া সভাপতি, শেখ উজ্জ্বল, সাংবাদিক খায়রুল ইসলাম,কালিয়া শিল্প কলা একাডেমির শিক্ষক পুলোক কুমার ঘোষ,  সহ বিভিন্ন  সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি প্রমুখ।

শেখ ফসিয়ার রহমান

নড়াইল জেলা প্রতিনিধি

০১৭১২৫৫০১৬৭

৯/৪/২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট