1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে- নমিনেশন দিলেন মদন মিত্র। ভেঙে গেল বিসিবির পরিচালনা পর্ষদ, নতুন এডহক কমিটির সভাপতি তামিম। উলিপুরে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ: মেধাবী শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও টিফিন বক্স চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা, সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি বিরোধ: সড়ক দুর্ঘটনাকে ‘হত্যা’ সাজিয়ে মিথ্যা মামলার অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত  ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল ওসমানীনগর

উলিপুরে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ: মেধাবী শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও টিফিন বক্স

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

উলিপুরে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ: মেধাবী শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও টিফিন বক্স

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেন।

পরিদর্শনকালে তিনি কাশির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢেঁকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস তোকদারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ইউএনও মাহমুদুল হাসান বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও আগ্রহ সৃষ্টি করতে হবে। ছোট ছোট স্বীকৃতি ও উৎসাহই তাদের বড় স্বপ্ন দেখতে শেখায়।”

তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং বিদ্যালয়মুখীতা আরও জোরদার হবে বলে স্থানীয়দের অভিমত। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এমন কার্যক্রম শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট