1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা।

 

মোঃ শুভ ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক শুভ মিয়া (চ্যানেল এ-ওয়ান-এর জেলা প্রতিনিধি) জানান, সকাল ১১টার দিকে তিনি রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে সংবাদ সংগ্রহের জন্য যান। সেখানে গিয়ে তিনি দেখেন কোনো শিক্ষক উপস্থিত নেই এবং অফিস কক্ষ ও শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ বা জনশূন্য অবস্থায় রয়েছে। এই অনিয়মের চিত্র ভিডিও ফুটেজে ধারণ করার সময় প্রতিষ্ঠানের পিয়ন (চতুর্থ শ্রেণির কর্মচারী) তাকে বাধা দেন।

শুভ মিয়ার অভিযোগ, ভিডিও ধারণ করতে দেখে ওই কর্মচারী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকের ওপর চড়াও হন এবং হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে শারীরিক লাঞ্ছনা করেন। শুভ মিয়া বলেন, আমি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম তুলে ধরতে গিয়েছিলাম, কিন্তু পিয়ন যেভাবে আমার ওপর হামলা করেছে তা সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

ভিডিও ফুটেজে দেখা যায়, সাংবাদিক শুভ মিয়া যখন পিয়নকে তার আচরণের কারণ জিজ্ঞেস করছিলেন, তখন তিনি উত্তেজিত হয়ে ক্যামেরার লেন্স হাত দিয়ে চেপে ধরেন এবং মারমুখী আচরণ করেন।

এই ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

ভুক্তভোগী সাংবাদিক এই বিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট