1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
“ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ কালিয়াকৈরে গরম বাড়ছে ঘনঘন লোডশেডিং দিগুণ বাড়ছে চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম।

“ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন”

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

“ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন”

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ  প্রতিনিধি: ময়মনসিংহে দুই শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেন।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকরা জানান, মতবিনিময় সভা কাভার করতে তারা ক্যামেরাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের থাকার দরকার নেই, আপনারা চলে যান।’

পরবর্তীতে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সার্কিট হাউজের ডাকবাংলোতে তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলা হবে।

সাংবাদিকদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যের পরপরই উপস্থিত কয়েকজন শিক্ষক তাদের জোরপূর্বক অডিটোরিয়াম থেকে বের করে দেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এমনকি কেউ কেউ ঘুষি মারারও চেষ্টা করেন বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জন করে অডিটোরিয়ামের বাইরে অবস্থান নেন।

জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

ঘটনাটি ঘিরে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট