1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করার সময়ে ডুবে যাওয়া মরদেহ উদ্ধার  যশোর অভয়নগরের ঐতিহ্যবাহী বাশুয়াড়ী খানজাহান আলী ( রাঃ) দিঘীর মেলা অনুষ্ঠান করেন। গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান তারকা অস্কার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস  জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করার সময়ে ডুবে যাওয়া মরদেহ উদ্ধার 

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করার সময়ে ডুবে যাওয়া মরদেহ উদ্ধার

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে ডুবে যাওয়া যুবক সজীবের (১৯) লাশ প্রায় ৫ ঘণ্টা পর ডুবন্ত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকার করতোয়া নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১টার দিকে ওই এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক সজীব উপজেলার বড়শশী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় থাকতেন এবং এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে আসেন। রোববার তার ঢাকা ফেরার কথা ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ সজীবসহ চার যুবক করতোয়া নদীতে দুপুর ১টার দিকে গোসলে নামে। এ সময় সাঁতার না জানা সজীবসহ আরেক যুবক গভীর পানিতে তলিয়ে যেতে ধরলে অপর দুজন একজনকে ওপরে তুলতে সক্ষম হয়। তবে সজীব গভীর পানিতে তলিয়ে যায়।

পরে ঘটনাস্থলে গিয়ে প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা করে মরদেহ উদ্ধার করতে না পারলেও, রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর ডুবন্ত অবস্থা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, সজীব পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যেতে পাসপোর্ট ও ভিসা লাগিয়েছেন।

এ বিষয়ে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য নজরুল ইসলাম বলেন, ‘নদীর গভীরে অনেকগুলো বড় গর্ত রয়েছে। যেগুলো বালু উত্তোলনের কারণে সৃষ্টি হয়েছে, যার গভীরতা ৩৫ থেকে ৪০ ফিট হবে। মূলত সেই গর্তেই আটকা পড়েছিলেন তিনি। সেখান থেকেই তার মরদেহ টেনে তোলা হয়েছে।’

পঞ্চগড়ের বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করেছি। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় প্রাথমিকভাবে উদ্ধার অভিযান বিকেলের দিকে স্থগিত রাখা হয়েছে। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল নদীর গভীরে গিয়ে খোঁজাখুঁজির পর তার মরদেহটি উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট