1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক কেনাবেচা থানা পুলিশ অভিযানে অনীহা মেয়াদ বাড়লো লিটন-মিরাজে, কোচ হয়ে ফিরছেন রফিক! শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ ‎ চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ কালিয়াকৈরে জ্বালানি তেলের দোকানে অভিযান, ২০হাজার টাকা জরিমানা কালিয়াকৈরে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত   তেতুলিয়ায় বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বি বার্ষিকী নির্বাচনে সভাপতি মোঃ নিয়াজ আলী চিশতী এবংসাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম নির্বাচিত  চরাঞ্চলে কৃষিতে গতি আনতে সরিষাবাড়ীতে সেচ সরঞ্জাম বিতরণ ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার  ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন 

শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ ‎

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ

‎মোঃসুলতান মাহমুদ ,স্টাফ রিপোর্টার। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনস্থ শ্রীপুর মাওনা জোনাল অফিসের ব্যবস্থাপনায় গতি ফেরাতে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-অপারেশন) প্রকৌশলী শান্তনু রায়। গত ২৫ ফেব্রুয়ারি এই দপ্তরে যোগদানের পর থেকেই তিনি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সেবার মান বাড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

‎বর্তমানে এই কার্যালয়ের সেবার মান নিয়ে স্থানীয় গ্রাহকদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে। দাপ্তরিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষ এখন খুব সহজেই ডিজিএম-এর সঙ্গে সরাসরি দেখা ও কথা বলতে পারছেন। যেকোনো অভিযোগ বা সমস্যার কথা সাধারণ গ্রাহকরা তাকে সরাসরি জানাতে পারছেন এবং দ্রুত সমাধান পাচ্ছেন।

‎সেবা নিতে আসা স্থানীয় গ্রাহকরা জানান, বর্তমানে অফিসের পরিবেশ অনেক বেশি জনবান্ধব। তারা কোনো মধ্যস্থতাকারী বা হয়রানি ছাড়াই সরাসরি শীর্ষ কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় সমাধান পাচ্ছেন, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে।

‎নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে প্রকৌশলী শান্তনু রায় বলেন, “আমার মূল লক্ষ্য হলো গ্রাহকসেবাকে সহজতর করা এবং বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনা। পল্লী বিদ্যুৎ জনগণের প্রতিষ্ঠান, তাই এখানে সেবা নিতে এসে কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হন, সেটি আমি নিশ্চিত করতে চাই। আমার দপ্তরের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা। যেকোনো সমস্যায় গ্রাহকরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।”

‎প্রকৌশলী শান্তনু রায় তার পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে অত্র অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন এবং লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সচেষ্ট রয়েছেন। গ্রাহকদের প্রত্যাশা, তার দক্ষ নেতৃত্বে মাওনা জোনাল অফিসের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং শিল্প ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যাগুলোর টেকসই সমাধান হবে।

‎তিনি তার দায়িত্ব পালনে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন এবং যেকোনো প্রয়োজনে সরাসরি দপ্তরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট