
মেয়াদ বাড়লো লিটন-মিরাজে, কোচ হয়ে ফিরছেন রফিক!
আকাশ দাশ সৈকত : বাংলাদেশ দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাশের মেয়াদ বাড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং বিশেষজ্ঞ কোচ হিসেবে নিয়োগ পেতে চলেছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।
আজ দুপুরে অনুষ্ঠিত হওয়া বিসিবির চতুর্থ বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদুল কামাল বাবু। এর বাইরেও এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়।
তিনি জানান,ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে বহাল রাখা হয়েছে। আর টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন কুমার দাস ও সহ-অধিনায়ক হিসেবে সাইফ হাসান থাকবেন ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত। তাছাড়া সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়া এর বাইরে আরও অনেক সিদ্ধান্তের খবর জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।