
তেতুলিয়ায় বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বি বার্ষিকী নির্বাচনে সভাপতি মোঃ নিয়াজ আলী চিশতী এবংসাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম নির্বাচিত
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে বাংলাদেশ বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার তেতুলিয়া মহানন্দা ইকো কটেজে ইএসডিও মিলনায়তন কক্ষে এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে মরগেন টি ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্য ১০ জন সদস্যও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে, বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।
এসময় বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরিফ হোসেন, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম আখতারুজ্জামান শাহজাহান, চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, চা ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুজ্জামান বাবু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রতিনিধি আতিকুজ্জামান সহ বিএনপির স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।