1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

কালিয়াকৈরে জ্বালানি তেলের দোকানে অভিযান, ২০হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

‎কালিয়াকৈরে জ্বালানি তেলের দোকানে অভিযান, ২০হাজার টাকা জরিমানা

 

‎শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক আমতলী এলাকায় একটি জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় পরিচালিত হয়, এ অভিযানে অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদ করে বিক্রির অভিযোগে দোকান মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।

‎জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অলিউল্লাহ অটো সার্ভিসিং নামের একটি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটির মালিক মোহাম্মদ আলী দর্জীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ লিটার অকটেন জব্দ করে তা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

‎অভিযান সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দোকানে অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎এসময় পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট