1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ী অনার্স কলেজে কবি শিউলি সরকারের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভবানীপুরে নোমিনেশনে জনজোয়ার -অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর রোড শোতে। কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্ট নিয়ে উদ্বেগ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ কেশবপুরে মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই তিন পুলিশ সদস্য আহত   বিদেশি মদ,প্রাইভেটকার,নগদ অর্থসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্বেচ্ছশ্রমের ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা  সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক

ভবানীপুরে নোমিনেশনে জনজোয়ার -অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর রোড শোতে।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভবানীপুরে নোমিনেশনে জনজোয়ার -অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর রোড শোতে।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:  ২রা এপ্রিল বৃহস্পতিবার, কলকাতায় পা রাখলেন অমিত শাহ, শুভেন্দু অধিকারী নমিনেশনের রোড শোতে উপস্থিত। হাজরা মোড়ে জমায়েত হয়ে, সংক্ষিপ্ত ভাষণের পর ,১১:৪০ নাগাদ হাজরা মোড় থেকে নমিনেশন জমা দেওয়ার জন্য বিশাল পদ যাত্রার মধ্য দিয়ে কালীঘাট হয়ে আলিপুর সার্ভে বিল্ডিং যান এবং নমিনেশন জমা দেন।

এই রোড শোতে উপস্থিত ছিলেন গৃহমন্ত্রী অমিত সাহা এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী সহ অন্যান্য কর্মীরা।

বিভিন্ন জেলা থেকে সাধু-সন্ততি ও সনাতনীরা এই পদযাত্রায় হাজির হন।, বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে শুভেন্দু অধিকারী নমিনেশন জমা করেন, হাজার হাজার বিজেপি কর্মী, জয়ধ্বনি ও স্লোগান দিতে থাকেন জয় বিজেপির জয় ,জয় শুভেন্দু অধিকারী জয়,

যতক্ষণ মঞ্চে অমিত শাহ বক্তৃতা রাখেন, এবং আমাদের ক্যামেরা যতদূর যায়, ক্যামেরাবন্দি করে রেখেছি সকলে মোবাইলে ছবি বন্দি করতে ব্যস্ত।, তাহারা জানান বাংলায় বদলা নয়, বদল চাই। বিজেপিকে আমরা চাই, ভবানীপুরে বিজেপি জিতবে। এলাকার মানুষ সরব হয়ে উঠেছেন। শুধু তাই নয় সাধু-সন্ততিকা বলেন, আরে সনাতনী সরকার হবে, বিজেপি সরকার হবে। আমাদের ভূমিপুত্র শুভেন্দু দা জিতবে, আর চাইনা মা মাটির সরকার, অনেক অত্যাচার সহ্য করেছি, এবারে সাধারণ মানুষ জবাব দেবে।

এই পথসভা যখন কালীঘাটে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির বাড়ির কাছাকাছি পৌঁছায়, তখন দেখা যায় তৃণমূলের তরফ থেকে চটি দেখাতে, এবং খারাপ ভাষায় কথা বলতে পুলিশ প্রশাসন নির্বিকার, নিখিল যত বাড়ির কাছে এগিয়ে যায় প্রশাসনের তরফ থেকে পুরো এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়া হয়। যাতে কোনরকম কিছু না ঘটে। কিন্তু যতই চটি দেখাক আর গালিগালাজ দিক, বিজেপি কর্মীদের ভিড় এবং সাধারণ মানুষের ভিড় আরো উপচে পড়ে, বাড়ির উপর থেকেও প্রাচীল টপকে অমিত শাহ কে দেখার জন্য অপেক্ষা করছেন।

তবে আরো জানা যায়, ভোটের আগে অমিত সাহা নাকি , ১৫ দিন কলকাতায় থাকবেন, এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবেন। এই বিষয়ে সাধারণ মানুষকে জানতে চাওয়া হলে তাহারা বলেন খুব ভালো হবে, আমরাও চাই কলকাতায় থাকুক, আবার কিছু কিছু সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হলে এবারের ভোটে কারা জিতবেন, কেউ কেউ জোর গলায় বলেন এবারে বিজেপি আসছে, কেউ কেউ বলেন আমরা ভোটের পরে বুঝতে পারব, অর্থাৎ তাহারা সম্পূর্ণভাবে প্রকাশ করতে চাইছেন না, তবে এইরকম জনজোয়ার আগে কখনো দেখা যায়নি বলে সাধারণ মানুষ এবং সাধু-সন্ততিরা প্রকাশ করেছেন।

তবে অনেকেই বলতে চেয়েছেন যেখানে আমাদের পাশে শুভেন্দু দা আছেন ভয় কিসের, তোমরা কোন ভয় পাই না, চোরদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা প্রস্তুত, বিজেপিকে একবার আনতে হবে, বিজেপি সরকার গড়তে হবে, দিন আমরা একটা সরকারকে তো দেখলাম কি করছে, এবার নতুন সরকার গড়ে দেখতে চাই। তাই এবারে বিজেপিকে ভোট দিন,আজ বুঝে গেছেন মমতা, বিজেপির ক্ষমতা, এই রোড শো ও নমিনেশন কে কেন্দ্র করে যেমন পুলিশের তৎপরতা চোখে পড়ে তেমনি সারা রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ ভিড় করে দেখতে থাকেন। ২০২৬-এ বিজেপি সরকার যে আসছে আজ প্রমাণ করে দিয়েছে জনগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট