
বিদেশি মদ,প্রাইভেটকার,নগদ অর্থসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪ এর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ১১৭ বোতল বিদেশি মদ, প্রাইভেটকার ও নগদ অর্থসহ ০২ মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ এপ্রিল বৃহস্পতিবার অনুমান ১৫০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন শিকারীকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। উক্ত চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশী করে ধৃত মাদককারবারি ১। ওসমান গনি(৩৮) এবং ২। মোঃ আনোয়ার হোসেন(৩০) সর্বজেলা-শেরপুরদের আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মাদককারবারিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে ও দেখানো মতে প্রাইভেটকারে বিশেষ কায়দায় রক্ষিত ১১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করতঃ বহনে ব্যবহৃত প্রাইভেটকার, ক্রয়/বিক্রয়ের নগদ ৮,৮০০/- টাকা এবং ০৩টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় ধৃত মাদককারবারীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ মাদককারবারিদের হস্তান্তর করা হয়েছে।