1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক পঞ্চগড়ে দেবীগঞ্জ ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার আটক-১  ফুলপুরে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান জন্ম, বাবার পরিচয় অজানা তেতুলিয়ায় পেট্রোল মুজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পঞ্চগড়ে বোদা উপজেলা সীমান্ত এলাকায় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার রূপগঞ্জে রংধনু গ্ৰুফের মালিক‘আন্ডা রফিক’ সিন্ডিকেটের দৌরাত্ম্য জমি দখল, ব্যাংক ঋণ জালিয়াতি ও নারী নির্যাতন আতঙ্কে ভুক্তভোগীরা পুলিশ সদস্যদের প্রাইভেট কারে ধাক্কা: মোটরসাইকেল আরোহীকে তুলে এনে মারধর, সংঘর্ষে আহত ১৫ ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক জাতী হারাল আর ও একজন বীর মুক্তিযোদ্ধা। 

ফুলপুরে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান জন্ম, বাবার পরিচয় অজানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফুলপুরে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান জন্ম, বাবার পরিচয় অজানা

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীর কন্যাসন্তান জন্মের ঘটনা ঘটেছে। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল ৬টার দিকে ফুলপুর পৌরসভার ছনকান্দা বাজার এলাকায় ওই নারী সন্তান প্রসব করেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনকে অবহিত করেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বিষয়টি সম্পর্কে জানতে পেরে উপজেলা সমাজসেবা অফিসার কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন ঘটনাস্থলে যান।

সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন নার্স ও একজন আয়াকে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঘটনাস্থলে পৌঁছান। পরে ওই নারী ও তার নবজাতক কন্যাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সহায়তা নিয়ে মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। যদি ওই নারীর পরিবারের সন্ধান পাওয়া যায়, তাহলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর পরিবারের খোঁজ না পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ ইউনিটে পাঠানো হবে। নবজাতকের বিষয়েও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট