1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ সদস্যদের প্রাইভেট কারে ধাক্কা: মোটরসাইকেল আরোহীকে তুলে এনে মারধর, সংঘর্ষে আহত ১৫ ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক জাতী হারাল আর ও একজন বীর মুক্তিযোদ্ধা।  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু আহত- পুলিশ সদস্য  টুরিস্ট পুলিশের মত বিনিময় সভা  আদালতের নিষেধাজ্ঞা অমান্য: সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৩ সরিষাবাড়ীতে নিয়ম ভেঙে এক সংযোগে দুই সেচ পাম্প: ভূগর্ভস্থ পানির স্তর নিয়ে শঙ্কা পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে এক জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত

পুলিশ সদস্যদের প্রাইভেট কারে ধাক্কা: মোটরসাইকেল আরোহীকে তুলে এনে মারধর, সংঘর্ষে আহত ১৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পুলিশ সদস্যদের প্রাইভেট কারে ধাক্কা: মোটরসাইকেল আরোহীকে তুলে এনে মারধর, সংঘর্ষে আহত ১৫

লিমন সরকার,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষকে কেন্দ্র করে পুলিশ সদস্য ও স্থানীয়দের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের জোড়া কবর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ থেকে দিনাজপুরের বোচাগঞ্জে একটি ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার পথে সোহেল নামের এক পুলিশ সদস্যের ব্যবহৃত প্রাইভেট কারের সঙ্গে সুমন নামের এক মোটরসাইকেল আরোহীর ধাক্কা লাগে। এ ঘটনায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার এক পর্যায়ে পুলিশ সদস্য সোহেল মোটরসাইকেল আরোহী সুমনকে প্রাইভেট কারে তুলে পীরগঞ্জে নিয়ে আসেন এবং একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে মারধর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার শ্যালক শরীফ।

খবর পেয়ে সুমনকে উদ্ধার করতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফয়সাল তার সহযোগীদের নিয়ে পীরগঞ্জে আসেন। পরে পৌর শহরের নেতার মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে পুলিশ সদস্য সোহেল, শরীফ, আরাফাত, রুবেলসহ সমন্বয়ক ফয়সাল, আকাশ, সুমন, রায়হানসহ প্রায় ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ফয়সালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট