
বাংলাদেশ সিরিজের জন্য কিউইদের দল ঘোষণা
আকাশ দাশ সৈকত :আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দুই ফরম্যাটের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
আইপিএলে অংশগ্রহণের কারণে এই সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। তার অনুপস্থিতিতে এই সফরে কিউইদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথাম। মূল ক্রিকেটারদের অনেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় এই সিরিজে বেশ কিছু নতুন মুখ ও ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের সুযোগ দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।