1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু আহত- পুলিশ সদস্য  টুরিস্ট পুলিশের মত বিনিময় সভা  আদালতের নিষেধাজ্ঞা অমান্য: সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৩ সরিষাবাড়ীতে নিয়ম ভেঙে এক সংযোগে দুই সেচ পাম্প: ভূগর্ভস্থ পানির স্তর নিয়ে শঙ্কা পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে এক জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত দেবীগঞ্জে অভিযানে আটক-১১ জন মাদকসেবী ৪ জনকে এক বছরের, ২ জনকে ছয় মাস এবং ১ জনকে এক মাসের সাজা ভ্রাম্যমাণ আদালত  বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রির দায়ে ফিলিং ষ্টেশনকে জরিমানা বিগ ব্যাশের বর্ষসেরার দৌড়ে রিশাদ। ফুলপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ক্ষোভে বিষপানে আত্মহত্যা

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু আহত- পুলিশ সদস্য 

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু আহত- পুলিশ সদস্য

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম :পঞ্চগড়ের সদরে উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেলে মহাসড়কে উঠছিলেন। এ সময় বোদা থানার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের মোটরসাইকেলের সঙ্গে ওই বাইসাইকেলের ধাক্কা লাগলে মহাসড়কের পাশে দুজনই ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা আহত মকছেদ আলী ও পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় কুমার রায় বলেন, ‘নিহতের মাথা-কানসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় এক পুলিশ সদস্যকে পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট