1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ  চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা উপজেলা ও ইউনিয়ন পরিষদে আস্তে পারে নতুন নেতৃত্ব। দৌলতপুরের ১৪ ইউনিয়নে তরুণ নেতৃত্বের উত্থান। তেতুলিয়া কৃষকের গমের চাষে  উৎপাদন  খরচও  উঠছে না পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু ও অন্তত দুইজন আহত  শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর কাওসার এখনো সক্রিয়। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার রাহুল ( অরুণোদয় বন্দ্যোপাধ্যায়)এর অকাল প্রয়ানে বাংলা চলচ্চিত্রে শোকের ছায়া।

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকায় একটি আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এসব উপকরণ উদ্ধার করে।

সোমবার (৩০ মার্চ) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এ তথ্য জানায়। র‍্যাবের ধারণা, নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির জন্য এসব উপকরণ সেখানে মজুত রাখা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আমবাগানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা ও ধূসর রঙের ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দার কৌটা, ১০টি কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট