1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ: চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুরের অভিযোগ চোটের মিছিলে নতুন নাম রাফিনহা এস আই আর বিরোধী–প্রকাশ্য গণ কনভেনশন।  গাজীপুর -১ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন ও সংবর্ধনা  শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। স্বৈরাচারের যাঁতাকলে পিষ্ট এক মেধাবী প্রাণের করুণ উপাখ্যান কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত কালিয়াকৈরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক  অর্পণ! 

কালিয়াকৈরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুন নাহার ইতি যোগদানের পর থেকেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। তার ছত্রছায়ায় রোগীদের খাবারের মান অত্যন্ত নিম্নমানের, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থাকা শর্তেও সরকারি হাসপাতালের রোগীদের বাহিরের হাসপাতাল থেকে চিকিৎসা সেবা, পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে বলে জানা যায়। এই কারনে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ও স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়ার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের আত্মীয় স্বজনদের। দৈনিক ওষুধ সরবরাহের তালিকায় রোগীদের ওষুধ দেওয়ার বিধান থাকলেও প্যারাসিটামল, এন্টাসিড, হিস্টাসিন,আয়রন ছাড়া আর কোন ঔষধ দেওয়া হয় না। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায়, মৃত্যু ঝুঁকিতে রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা গর্ভবতী মা ও শিশুরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা জানায় , ১৯৬৪ সালে ৩১ শয্যাবিশিষ্ট কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। পরে ২০১২ সালের ১১ ডিসেম্বর ওই হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি করা হয়। হাসপাতালের শয্যার উন্নতি বাড়লেও, বাড়েনি চিকিৎসা সেবা ও দালালদের দৌরাত্ম। প্রায় এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুন নাহার ইতি নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি ২০১৪ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসাবে যোগদান করেন এবং ২০২১ সালে তার বদলির আদেশ হলেও ক্ষমতার দাপটে বদলির আদেশ প্রত্যাহার করে এই হাসপাতালে ফের যোগদান করেন। ২০২৬ সালে একাধিকবার শোকজ দেখানো হলেও এই হাসপাতালে ঘাপটি মেরে রয়েছে তিনি। যোগদানের পর থেকেই রোগী ভর্তি বানিজ্য সহ নানান অনিয়ম করে আসছে। হাসপাতালের আরেক আতঙ্কের নাম নাজমুন নাহার ইতি।

ভুক্তভোগী রোগী ও রোগীর আত্মীয়-স্বজনরা জানতে চায় ওই আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) খুটির জোর কোথায়? এর থেকে কালিয়াকৈর বাসী মুক্তি চাই। সরকারি কোয়াটারে থাকার কথা থাকলেও তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে এসে ডিউটি করেন। তার সরকারি কোয়াটারে তিনি না থেকে দ্বিতীয় শ্রেণীর কোয়াটারে ফিল্ড স্টাফদের থাকার ব্যবস্থা করে দেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন বলেন, উপজেলা আবাসিক অফিসার ( আরএমও) ডা. নাজমুন নাহার ইতি তিনদিনের ছুটির কথা বলে সাতদিন নৈর্ব্যক্তিক ছুটি নিয়েছিলেন। নৈব্যক্তিক ছুটি পাস করা হয়। পরবর্তীতে ওনার পারিবারিক সমস্যার কথা আমাকে অবহিত করেন। নৈব্যক্তিক ছুটির সাত দিনের বেশি দেওয়া সম্ভব নয় বিধায় তাকে ছুটি দেওয়া হয়নি । কিন্তু ওনি প্রায় একমাসের বেশি হাসপাতালে উপস্থিত হননি।

উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার ইতি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি। বরং সাংবাদিক সাথে খারাপ আচরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট