1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ: চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুরের অভিযোগ চোটের মিছিলে নতুন নাম রাফিনহা এস আই আর বিরোধী–প্রকাশ্য গণ কনভেনশন।  গাজীপুর -১ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন ও সংবর্ধনা  শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। স্বৈরাচারের যাঁতাকলে পিষ্ট এক মেধাবী প্রাণের করুণ উপাখ্যান কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত কালিয়াকৈরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক  অর্পণ! 

ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ: চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ: চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুরের অভিযোগ

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগর উপজেলা-এ জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুর ও দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সাদীপুর ইউনিয়নের নুরপুর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী জিলু মিয়া ক্রয়সূত্রে ১৯ শতক জমির মালিক। পাশাপাশি ৫২৪ নম্বর দাগে পারিবারিক উত্তরাধিকার সূত্রে জমির দাবিদার হন আব্দুর রহমানের নাতি শিপন, যিনি ওই জমির ৯ শতাংশের মালিকানা দাবি করে আসছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, গত ২১ মার্চ গভীর রাতে অভিযুক্ত ইয়াওর মিয়া ও তার ভাড়াটে সন্ত্রাসীরা জমিতে নির্মিত দেয়াল ভেঙে ফেলে এবং সেখানে থাকা একটি দোকানঘরে তালা লাগিয়ে দেয়। অভিযোগে আরও বলা হয়, এর আগে অভিযুক্তরা চাঁদা দাবি করেছিল, কিন্তু তা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় প্রবাসী জিলু মিয়ার ভাতিজা নুশেদ আহমদ বাদী হয়ে ১৮ জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইয়াওর মিয়া বলেন, জমিটি নিয়ে আমাদের বৈধ দাবি রয়েছে। আমরা কোনো চাঁদা দাবি করিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

বাদী নুশেদ আহমদ বলেন, আমার চাচার ক্রয়কৃত জমিতে জোরপূর্বক দখল নিতে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। চাঁদা না দেওয়ায় গভীর রাতে দেয়াল ভেঙে ফেলে এবং দোকানে তালা লাগিয়ে দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট