1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব–এর ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন আইসিসির মাসসেরা বাংলাদেশের সোবহানা! সড়কের পাশে আগুনে পুড়া মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা কালিয়াকৈরে ইয়াবা সহ নারী গ্রেপ্তার পীরগঞ্জে পেঁয়াজের কন্দ চাষে স্বপ্নের ঝিলিক: আমদানিনির্ভরতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ার পথে কৃষকরা ওসমানীনগরে বসন্তের আম্র-মুকুলে স্বপ্ন ও সম্ভাবনার সুবাস সরিষাবাড়ীতে পৈত্রিক জমি দখলের পাঁয়তারা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি—থানায় লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ ৭৪ তম বর্ষে পদার্পণ করলো শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালী মাতার পুজো ।

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মার্কেট ও দর্জিপল্লিতে এখন উপচে পড়া ভিড়। ঈদের নতুন পোশাক তৈরি করতে রাত-দিন সমান তালে কাজ করছেন জেলার দর্জিরা। শহরের চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেট, শিল্পকলা মার্কেট ও পুরাতন বাজার এলাকার প্রতিটি দর্জি দোকানে চলছে ব্যস্ততার চরম মুহূর্ত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাপড় কাটিং, মাপ নেওয়া ও সেলাইয়ের কাজ। দর্জিরা বলেন, ডিজাইনের ওপর মুজুরি ধরা হচ্ছে। দর্জিরা আরোও জানান, ঈদের প্রায় এক মাস আগ থেকেই অর্ডার নেওয়া শুরু হয়েছে। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, কাজের চাপ ততই বাড়ছে। অনেকেই নির্ধারিত সময়ের পর নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। তবুও পরিচিত গ্রাহকদের অনুরোধে অতিরিক্ত কাজ নিচ্ছেন অনেকে। শহরের পাশাপাশি গ্রামের মানুষও নতুন পোশাক তৈরির জন্য দর্জিদের কাছে ভিড় করছেন। দূর-দূরান্ত থেকে কাপড় কিনে এনে মাপ দিয়ে যাচ্ছেন ক্রেতারা। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের পোশাকের চাহিদা বেশি। পাঞ্জাবি, পায়জামা, থ্রি-পিস, গাউন, ফ্রক ও বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। একাধিক দর্জি জানান, কাপড় ও আনুষঙ্গিক সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় সেলাই খরচ কিছুটা বেড়েছে। তবুও ঈদের আনন্দে নতুন পোশাকের প্রতি মানুষের আগ্রহ কমেনি। দর্জি দোকানের কর্মচারীরা জানান, ঈদের আগে নির্ধারিত সময়ে পোশাক সরবরাহ করতে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। অনেক দোকানে কর্মীদের রাত জেগে কাজ করতে দেখা গেছে। ঈদকে কেন্দ্র করে দর্জিদের এই ব্যস্ততা শহরের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন পোশাকের উচ্ছ্বাসে এখন চাঁপাইনবাবগঞ্জের মার্কেটগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এমন কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো চাঁপাইনবাবগঞ্জ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট