1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব–এর ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন আইসিসির মাসসেরা বাংলাদেশের সোবহানা! সড়কের পাশে আগুনে পুড়া মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা কালিয়াকৈরে ইয়াবা সহ নারী গ্রেপ্তার পীরগঞ্জে পেঁয়াজের কন্দ চাষে স্বপ্নের ঝিলিক: আমদানিনির্ভরতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ার পথে কৃষকরা ওসমানীনগরে বসন্তের আম্র-মুকুলে স্বপ্ন ও সম্ভাবনার সুবাস সরিষাবাড়ীতে পৈত্রিক জমি দখলের পাঁয়তারা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি—থানায় লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ ৭৪ তম বর্ষে পদার্পণ করলো শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালী মাতার পুজো ।

কালিয়াকৈরে ইয়াবা সহ নারী গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ইয়াবা সহ নারী গ্রেপ্তার

 

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইয়াবা বিক্রির সময় আরজিদা বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনগণ। শনিবার বিকেলে উপজেলার চন্দ্রা ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে একটি ভাতের হোটেল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক আরজিদা বেগম রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হেতম কান্দি গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বুলু মিয়া। বর্তমানে তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। শনিবার বিকেলে ইয়াবা বিক্রির সময় স্থানীয় জনগণ তাকে আটক করে এবং বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে আসে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো: জামিল হোসেন জানান, স্থানীয় জনগণ ইয়াবাসহ এক নারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট