1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল ওসমানীনগর গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ 

৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান করলেন। 

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান করলেন।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ: আজ ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, কলকাতার অরবিন্দ সরণি ও হাতিবাগানের সংযোগস্থলে, রতন সাহার উদ্যোগে, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত, চতুর্থ তম কল্পতর উৎসব পালিত হল এবং ১৫০০০ ভক্তদের ভোগ বিতরণ ও প্রতিবন্ধীদের রেশন দান করলেন।।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পান্ডে, তিনি রামকৃষ্ণ দেবের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রণাম জানান।, এরপর তাহাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান। তিনি বলেন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন রতন সাহা, এই উদ্যোগকে সাধুবাদ জানাই তিনি যেভাবে এই অনুষ্ঠানকে ফুটিয়ে তুলেছেন ভক্তদের সমাগমের সৃষ্টি করেছেন।

সকাল থেকেই শুরু হয় পূজা রচনা, ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজিত হয় বাবা রামকৃষ্ণ। সকাল থেকেই ৬ ভক্তদের জীব জমতে থাকে এমনকি পথ চলতি মানুষেরাও এসে জমায়েত হন। জন্য ব্যবস্থা ছিল ভোগ, এমন কি প্রতিবন্ধীদের জন্য রেশনের আয়োজন করেছেন, যেখানে ছিল শাড়ি ,জামা থেকে শুরু করে চাল ডাল মসলা পর্যন্ত।। দূর দুরান্ত থেকে প্রতিবন্ধী ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দেন। ‌ তাদের হাতে এই সকল দান সামগ্রী তুলে দেন।

অন্যদিকে ভিড় চোখে পড়ার মতো লক্ষ্য করা যায় ভক্তদের, ভোগ খাওয়ার জন্য লাইনের দাঁড়িয়ে শয়ে শয়ে রক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ। কোনরকম ত্রুটি রাখেননি সবার জন্য, ১৫ হাজার লোকের আয়োজন করেছিলেন রতন বাবু,

ভোগের মধ্যে ছিল, বেগুনি, লুচি ,পোলাও ,আলুর দম, মিষ্টি, ডাল, জলের বোতল থেকে শুরু করে অন্যান্য খাবার। লাইন দিয়ে ও সারিবদ্ধ ভাবে সাধারণ মানুষ থেকে ভক্তরা ভোগ গ্রহণ করেন , সত্যিই এমন উদ্যোগ দেখা যায় ক্লাব ও সোসাইটিতে। কিন্তু রতন বাবু চার বছর ধরে এই দিনটিতে যেভাবে রামকৃষ্ণ দেব কে সামনে রেখে শান্তির বাণী ছড়িয়ে চলেছেন সত্যি অকল্পনীয়। পথ চলতি মানুষ থেকে ভক্তরা ভোগ পেয়ে খুশি, কচি কাঁচা থেকে বয়স্করা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট