1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান করলেন।  আসুন বিভেদ বিভাজন পরিহার করি,সবাই মিলে মানবিক গফরগাঁও – পাগলা গড়ি  -আখতারুজ্জামান বাচ্চু এমপি  দৌলতপুরে ঐক্যের শক্তিতেই বিএনপির একমাত্র জয়। সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া ৪ কোটির বেশি, তবু নিয়োগ তৎপরতা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৬৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১  কালিয়াকৈর রমজানে কাচা বাজারে লেবুর দাম মুল্যবৃদ্ধি সাধারণ ক্রেতা বিপাকে পরবর্তী বিশ্বকাপে সরাপরি অংশ নিবে বাংলাদেশ  ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান ও ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান । রমজান উপলক্ষে উলিপুর বাজারে মোবাইল কোর্ট: অতিরিক্ত মূল্য আদায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১ 

আসুন বিভেদ বিভাজন পরিহার করি,সবাই মিলে মানবিক গফরগাঁও – পাগলা গড়ি  -আখতারুজ্জামান বাচ্চু এমপি 

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসুন বিভেদ বিভাজন পরিহার করি,সবাই মিলে মানবিক গফরগাঁও – পাগলা গড়ি  -আখতারুজ্জামান বাচ্চু এমপি

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :ময়মনসিংহ ১০ গফরগাঁও নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান বাচ্চু এমপি এর নির্বাচনী এলাকা গফরগাঁও উপজেলা, গফরগাঁও পৌরসভা ও পাগলা থানাকে উন্নয়নের স্বার্থে সকল রাজনীতিক দল, সমাজকর্মী, সাধারণ জনগণ কে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, বেকারত্ব দূরীকরণ ও জনপ্রত্যাশা পূরণে জনকল্যাণে কাজ করার লক্ষ্যে সকলের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন। সকল বিভেদ বিভাজন পরিহার করে সবাই মিলে মানবিক গফরগাঁও -পাগলা গড়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছেন।

প্রিয় গফরগাঁও উপজেলা ,পৌর ও পাগলাবাসী,আসসালামু আলাইকুম।দল মত নির্বিশেষে দোয়া, অকুন্ঠ সমর্থন ও ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমাদের কার্যকর উদ্যোগে নির্বাচন পরবর্তী সময়ে গফরগাঁও-পাগলা’য় কোনো সহিংসতা হয়নি- যা গফরগাঁওয়ের ইতিহাসে বিরল। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তাবিধান আমাদের অঙ্গীকার। সবাই ঐক্যবদ্ধ থাকুন, শান্তিপূর্ণ পরিবেশ বজায়ে রাখুন। পরিবর্তনের সূচনা হয়েছে মাত্র। আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় যেতে চাই বহুদূর।

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, বেকারত্বমুক্ত মানবিক গফরগাঁও-পাগলা গড়া, জনকল্যাণে কাজ করা, জনপ্রত্যাশা পূরণ করাই আমাদের লক্ষ্য। শাসক নয়, আপনাদের সেবক হিসাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও ধীরে ধীরে সব কিছু পরিবর্তন অবশ্যই সম্ভব। উন্নয়নের স্বার্থে আপনাদের যেকোনো মূল্যবান মতামত, পরামর্শ সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ।

নির্বাচনকালীন সময়ে মাত্রাতিরিক্ত পরিশ্রম, নির্ঘুম রাত্রি যাপন, ধুলোবালিসহ নানা কারণে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা শেষে আমার শ্বাসনালী, ফুসফুসে হালকা ইনফেকশন ধরা পড়েছে! জ্বর, মাথা ব্যথা, প্রচন্ড কাশিসহ কিছু উপসর্গ দেখা দিয়েছে। ডাক্তারগণ কথা বলতে নিষেধ করেছেন বিধায় অনেকের ফোন ধরতে পারিনি বলে আন্তরিকভাবে দু:খিত। জরুরি প্রয়োজন ছাড়া ফোন না করে সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২:০১টায় ভাষা শহীদ আব্দুল জব্বার নগরের শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণ করবো এবং

২১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় জব্বার নগরে আলোচনা সভা, সন্মাননা প্রদান ও ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইনশাল্লাহ।

২২ ফেব্রুয়ারী রবিবার এলাকায় থাকবো ইনশাল্লাহ।

২৩ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন, পৌরসভাসহ প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীদের সাথে কুশল বিনিময় এবং আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান।

আসুন বিভেদ বিভাজন পরিহার করি সবাই মিলে মানবিক গফরগাঁও-পাগলা গড়ি করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ।।

আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট